• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার : ঢাকার সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে উসকানি দেওয়া, প্রভাব বিস্তার ও অর্থায়নের অভিযোগে সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার বাসিন্দা শাহাদাৎ হোসেনের ছেলে।
পুলিশের দাবি, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ কাজে তৃতীয় পক্ষ হিসেবে সোহেল শ্রমিকদের উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিভিন্নভাবে অর্থায়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলারও আসামি সোহেল। এ ছাড়া মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে দায়ের করা ২১ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category