• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ষড়যন্ত্রকারীরা বসে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটাকে পুনর্র্নিমাণ ও পুনর্গঠন করবার জন্য গণতন্ত্রের আলোকে কাজ শুরু করেছেন। আর ষড়যন্ত্রকারীরাও বসে নেই। বারবার যেভাবে ষড়যন্ত্রকারীরা এ দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে, ঠিক একইভাবে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আহমেদ আজম খান বলেন, গার্মেন্ট সেক্টর চমৎকারভাবে চলছিল। সেই গার্মেন্ট সেক্টরে কীভাবে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে এবং কীভাবে গার্মেন্ট সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছিল! এগুলো কেন? ষড়যন্ত্রকারীরা চায় এ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ভঙ্গুর থাকুক, আঁতুড়ঘরে থাকুক। আর আমরা চাই, ৭ নভেম্বরের চেতনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে। বিশ্বের বুকে আমরাও দশটি উন্নত দেশের মতো মাথা উঁচু করে, সমৃদ্ধ অর্থনীতি নিয়ে এগিয়ে যাব, একটি চমৎকার সমৃদ্ধ গণতান্ত্রিক কাঠামো তৈরি করে। তিনি বলেন, যে ষড়যন্ত্রের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বারবার কিন্তু বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকে মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছে। যতবার গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে, বাংলাদেশের মানুষই গণতন্ত্রের পুনরুত্থানে নিয়ামক ভূমিকা পালন করেছে। অতএব, আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে হলে সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক এটাই।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ শুরু করেছে। প্রকৃত শহীদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। এটা অনেক বড় একটা বিষয়, অনেক চ্যালেঞ্জের একটা বিষয়। এটাকে প্রতিহত করবার জন্য দেশে ও বিদেশে ষড়যন্ত্রকারীরা বসে নেই। আর তাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একের পর এক গোলটেবিল বৈঠক করে যাচ্ছে। সব পর্যায়ের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে যাচ্ছে। এই বিষয়গুলোকে বাস্তবায়ন করবার জন্য যে জাতীয় ঐকমত্য প্রয়োজন, সেই ঐকমত্য গড়ে তুলার জন্য আমরা চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category