• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
অনুবাদের উচ্চতর ক্ষমতা অর্জনে এআই যন্ত্র কী সাহায্য করে মরিচের জাত হাজার হাজার, কোনোটি ধোঁয়াটে স্বাদের, কোনোটি কস্তুরীর মতো অন্তর্বাস পরে রাখিবন্ধনের বিজ্ঞাপন, তুমুল বিতর্কে কৃতি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা অনুষ্ঠিত পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির ষষ্ঠ- স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়েটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর না করে, প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
সেমিনারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনার আওতায় শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলোকেও আনতে হবে।
সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন সিংহেলথের সংক্রমণ প্রতিরোধ বিভাগের পরিচালক ও সহযোগী অধ্যাপক লিং ময় লিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category