• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

সন্তানদের নিয়ে স্পেনে মেসি , চমকে দিলেন ভক্তদের

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে পাঁচ বছর আগে স্পেন ছেড়েছিলেন লিওনেল মেসি। কিন্তু স্পেন যে তার দ্বিতীয় বাড়ি। তাই তো সুযোগ পেলেই সেখানে ছুটে যান। রবিবার সন্তানদের নিয়ে স্পেনে যান, চমকে দেন ভক্তদের। গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। ক্লাবটিতে তার ফেরার গুঞ্জনও উঠেছিল। তবে স্পেনে নিজের অবস্থান তৈরি করতে গত এপ্রিলে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কেনেন মেসি।
কাতালান ক্লাবের সবুজ ও সাদা জার্সিতে তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে হাজির হন মেসি। কর্নেলা সেই ছবি এক্স-এ পোস্ট করে লিখেছে, ‘লিও মেসি ও তার পরিবার এই মৌসুম শুরু করতে প্রস্তুত হচ্ছেন। কর্নেলা থেকে সারা বিশ্ব, তার মতো সবুজ জার্সি পরা মানুষের সংখ্যা বেড়ে চলেছে, এই দারুণ চ্যালেঞ্জ শুরু করতে মুখিয়ে সবাই। এগিয়ে চলো, কর্নেলা।’ ৩৯ বছর বয়সেও মেসি ইন্টার মায়ামির হয়ে সবাইকে চমকে দিয়ে যাচ্ছেন। মন্ট্রিলের বিপক্ষে ৭-১ গোলের বিধ্বংসী জয়ে একাই চার গোল করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category