• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপপর্বের তিন ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়েও আছেন বেশ ভালোভাবেই। দীর্ঘ বিরতি শেষে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল যেন আবারও জেগে উঠেছে বেশ ভালোভাবেই। তবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের সতর্ক করে দিয়ে উচ্ছ্বাসে না ভেসে পা মাটিতে রাখতেই বললেন।
ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নক আউট পর্ব শুরুর আগে দলকে এমন ঐক‍্যবদ্ধ ইউনিট হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। বলছিলেন, ‘এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নিখুঁত নই, উন্নতির জায়গা এখনও আছে। বলের নিয়ন্ত্রণে থাকলে আরও দ্রুত খেলতে পারি। তবে আমি খুশি, কারণ দল অনেক উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট পর্বে এই দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘এফ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে শেষ বত্রিশে খেলবে ব্রাজিল। নেদারল‍্যান্ডস, জাপান কিংবা সু্ইডেন হতে পারে তাদের সম্ভাব‍্য প্রতিপক্ষ। প্রথম লক্ষ‍্য পূরণ করে এখন প্রতিপক্ষের অপেক্ষায় আনচেলত্তি। তিনি বলেন, “আমরা কত দূর যেতে পারব এই লক্ষ‍্য এখনও আমি ঠিক করিনি। আমাদের লক্ষ‍্য কেবল স্রেফ ভালো খেলা নয়, আমাদের লক্ষ‍্য জয়। একজন কোচকে বিবেচনা করা হয় জয় বা পরাজয় দিয়ে, দল ভালো না খারাপ খেলেছে সেটা দিয়ে নয়।”
এই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে নামেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান। তরুণ এই ফুটবলারের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি। তিনি বলেন, ‘রায়ান আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই অসাধারণ কাজ করেছে। বয়স কম হলেও তার মধ্যে দারুণ পরিণতিবোধ আছে। সে কঠোর পরিশ্রম করে, গুণও আছে। সত্যি বলতে, তার সামর্থ্যের শেষ কোথায়, সেটা কেউ জানে না।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোল করে ব্রাজিলকে সহজ জয় এনে দেন তিনি। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন চার। ভিনিসিয়ুসকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে এই বিশ্বকাপে ভালো করবে—এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য গর্বের বিষয়। আজ সে হেড থেকেও গোল করেছে, যা তার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। ভিনিসিয়ুসকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। আমার কাছে সে বিশ্বের সেরাদের একজন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category