• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

‘সাঁকোর শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না’ বলার পরই ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নীলফামারী: ‘সাঁকোর শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না’—এমন আশ্বাসের সুরেই কথাগুলো বলা হয়েছিল। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাঁকোটি ভেঙে পড়ে এবং পারাপাররত ও ওপরে দাঁড়ানো ব্যক্তিরা নিচে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় অল্পের জন্য জামায়াতের সংসদ সদস্য রক্ষা পান। ইন্টারনেটে এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক ও ট্রলমূলক মন্তব্য প্রকাশ করেছেন নেটিজেনরা।
বুধবার (১২ আগস্ট) সকালে নীলফামারীর ডিমলায় নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর ব্রিজটি পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ও রাজনৈতিক নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে ব্রিজ না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। আজকে সংসদ সদস্য আব্দুর সাত্তার তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। এসময় তিনি সাঁকোতে ওঠার পর হঠাৎ এর একাংশ ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হন। তবে তিনি অক্ষত রয়েছেন।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, ব্রিজটি স্থানীয়রা নিজের অর্থায়নে তৈরি করেছেন। এমপি সেটাই দেখতে যান। ব্রিজটিতে এমপি মহোদয়ের সঙ্গে অনেকে উঠেছিল। হঠাৎ ব্রিজটি ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যায়।
সংসদ সদস্য আমির আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন পড়ে গিয়ে তাদের জামা কাপড় ছিড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category