• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

সামাজিক দায়বদ্ধতার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে : স্পিকার

Reporter Name / ৮৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়ে যাচ্ছে, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩৯ মাল্টিপল ডিসট্রিক্ট কনভেনশন ২০২৬’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজকের এই কনভেনশন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়। এটি সেবার আদর্শকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন জেলার সেবামূলক কার্যক্রমের মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
স্পিকার আশা প্রকাশ করে বলেন, এই কনভেনশন থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে, যা আগামী দিনের সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচন করবে। কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, “আমি একটি জিনিস দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের মধ্যে চমৎকার সৌহার্দ্য রয়েছে এবং আপনারা যেভাবে একজন আরেকজনকে গ্রহণ করেন, তা সত্যিই প্রশংসনীয়। লায়ন্স ইন্টারন্যাশনাল একটি চমৎকার ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
স্পিকার আরও বলেন, ইন্টারন্যাশনালের ১৬ জন ডিরেক্টরের মধ্যে একজন বাংলাদেশি প্রতিনিধি রয়েছেন, যিনি সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আজকের কাউন্সিল চেয়ারম্যান আশরাফ হোসাইনও অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”লায়ন্স ক্লাবের সদস্যদেরও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনারা এখানে মিলিত হয়েছেন। সারাদিন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সময় কাটাবেন, এটাই কামনা করি। নিশ্চয়ই এখানে এসে আপনারা সবাই আনন্দিত হয়েছেন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category