• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: জশুয়া জির্কজির জয়সূচক গোলে নেদারল্যান্ডস সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে উঠেছে। ২-১ গোলে জিতেছে তারা। হাফটাইমে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মাঠে নামেন। তিজানি রেইন্ডার্সের পাসে আইন্দহোভেনে ডাচদের লিড এনে দেন তিনি।
জাভি এদিন দলে চারটি পরিবর্তন আনেন। প্রথমবার শুরুর একাদশে জায়গা পান তেউন কোপমেইনার্স। আধঘণ্টার কিছু পর জুভেন্টাস মিডফিল্ডার গোলমুখ খোলেন। বক্সে খেলোয়াড়দের জটলার মধ্যে ফ্রি কিক থেকে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। চার মিনিট পর কুপমেইনার্সকে ছাপিয়ে মিহাজলো কেতকোভিচ হেড করে বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করেন। তার প্রথম আন্তর্জাতিক গোলে সার্বিয়া সমতা ফেরায়। কিন্তু জার্কজি গড়ে দেন পার্থক্য।
এই রাতটি লিভারপুলের ভার্জিল ফন ডাইকের জন্য ছিল বিশেষ। ৩৫ বছর বয়সী সেন্টার ব্যাক তার শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। ফন ডাইকের রক্ষণভাগ বেশিরভাগ সময় সার্বিয়াকে রুখে দিয়েছে।
নেদারল্যান্ডসের স্কোরবোর্ডে আরও গোল জমা করার সুযোগ পেয়েছিলেন জই ভারমান ও রেইন্ডার্স। কিন্তু তৃতীয় গোলের প্রয়োজন পড়েনি। গত সপ্তাহে বেলগ্রেডের মতো আবারও সার্বিয়াকে একই স্কোরে হারাল ডাচরা। দুই ম্যাচ হাতে রেখে গ্রুপ এ-২ তে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। জাভির দল চার ম্যাচ শেষে দুই জয় ও দুই ড্র নিয়ে এই আন্তর্জাতিক বিরতি শেষ করল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category