• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ থানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই গ্রুপ দুই দিক থেকে র‍্যালি বের করে। র‍্যালিটি থানার সামনে এলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের ২০ জন আহত হন। পরে জামালগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ওই উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, বিএনপির দুই গ্রুপ দুই জায়গা থেকে র‍্যালি বের করে থানার রাস্তা অতিক্রম করার সময় সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো দুই পক্ষ দুই দিকে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category