• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড, ফিফটি ১১ বলেই

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: যা কিছু বাকি, ব্যাটিং–রেকর্ডের সবই যেন নিজের করে নেওয়ার অভিযানে নেমেছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর তারকা এবার ৫০ ওভার ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করেছেন। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি দ্রুততম ফিফটির রেকর্ড। রবিবার (২১ জুন) ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।
স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও আফগানিস্তানের ‘এ’ দল নিয়ে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে ১৫ জুনের ম্যাচে ভিন্ন এক ঘটনায় সমালোচিত হয়েছিলেন সূর্যবংশী। ভারতের হেরে যাওয়া ম্যাচটিতে ধাক্কা দিয়েছিলেন বিশেন হালাম্বাগেকে।
এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ১১ বলে। সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। ভারতের বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনার আরও ৬ বছর পর।
১১ বলে ফিফটির পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এর মধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। তবে সাহান আরাচ্চিগের বলে তুলে মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ২৯ বলে ৯৪ রান করে। সব মিলিয়ে ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন এই কিশোর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category