• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীতে একটি যাত্রীবাহী জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি এক মটো ব্লগার রাজধানীর একটি সড়কে চলাচলরত বাসটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নিবন্ধন ও রুট পারমিট বাতিলের পাশাপাশি মালিকপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বলেন, দেশের কোনো সড়কেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
এদিকে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করা প্রয়োজন। এতে ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে অপসারণ এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category