• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল বেনজেমার, এখন ফ্রি এজেন্ট

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: মাঠে ফুটবল পায়ে আর দৌড়াতে দেখা যাবে না করিম বেনজেমাকে! ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ ও ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল হিলালের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করা হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে এখনই তাকে বড় সিদ্ধান্ত নিতে হবে।
বর্তমানে ৩৮ বছর বয়সী বেনজেমা ২০২৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন। আগের বছর ব্যালন ডি’অর জেতা এই স্ট্রাইকার ২০২৬ সালের জানুয়ারিতে নজরকাড়া দলবদল করে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ঠিক ছয় মাস পর বেনজেমা ফ্রি এজেন্ট হয়ে গেলেন। সম্ভবত নিজের শেষ ম্যাচও খেলে ফেলেছেন তিনি। রোমানো লিখেছেন, ‘বেনজেমা তার ভবিষ্যৎ নিয়ে শিগগিরই তার সিদ্ধান্ত জানাবেন। অবসর নওয়া ও সৌদি আরবের আরেকটি ক্লাব অন্য বিকল্প। ইউরোপে তার ফেরা হচ্ছে না।’
আল হিলালে অলি ওয়াটকিন্সকে পরিচয় করিয়ে দেয়ার সময় বেনজেমাকে নিয়ে এমন তথ্য জানা গেল। ফরাসি তারকার এমন পরিণতির পেছনে ওয়াটকিন্সের আগমনের কোনো প্রভাব আছে কি না অজানা।
রিয়ালে একসময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন বেনজেমা। ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর তিনি তার ছায়া থেকে বের হয়ে আসেন। রিয়ালের জার্সিতে তার গোল ৩৫৪টি এবং ক্লাবের কয়েক দশকের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ব্যালন ডি’অরের সঙ্গে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ ও চারটি লিগ শিরোপা জিতেছেন বেনজেমা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category