• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

Reporter Name / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : তারকাখ্যাতি নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বন্দ্বটা বেশ পুরোনো। দুই তারকা যেভাবে নিজেদের সেরা প্রমাণ করার প্রয়াস চালান, তেমনি ভক্তদের লড়াইটাও চলে সমানে সমান। জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড রোনালদোর অন্ধ ভক্ত। ফলে মেসির খ্যাতি ও সাফল্য নিয়ে তার যন্ত্রণা একটু বেশিই। নিজের বিভিন্ন ভিডিওতে সেই প্রমাণ দিয়েছেন। এবার বিশ্বকাপেও একই কাজ করলেন তিনি।
মিসর-আর্জেন্টিনা ম্যাচে যথারীতি মেসির প্রতিপক্ষ হয়েই মাঠে এসেছিলেন স্পিড। আর্জেন্টিনার জালে মিসরের গোল দেখে করেছেন ক্ষেপাটে উদযাপন। তবে মেসির পেনাল্টি নেওয়ার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি করে বেশি আলোচনায় এসেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। তাতে প্রশ্ন উঠেছে, স্পিডের কারণেই কি পেনাল্টি মিস করেছেন মেসি?
মিসরের বিপক্ষে শেষ ষোলের ম্যাচে মাত্র ১৫ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। তবে ১৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পায় আকাশি-নীলরা। কিন্তু পেনাল্টি থেকে মেসি গোল করতে ব্যর্থ হন। ডানদিকে নেওয়া শটটি দারুণ বিচক্ষণতায় আটকে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের। তবে মেসি যেন পেনাল্টি মিস করেন, এজন্য গোলপোস্টের পেছন থেকে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন স্পিড। সামাজিকমাধ্যমে দেওয়া তার এক ভিডিওতে দেখা যায়, মেসির মনোযোগ নষ্ট করতে অনেকটা কুকুর মতো শব্দ করেন তিনি। সঙ্গে তার যথারীতি অদ্ভুত অঙ্গভঙ্গি। এরপরই পেনাল্টি থেকে নেওয়া শটে গোল করতে ব্যর্থ হন মেসি।
আর্জেন্টাইন অধিনায়কের গোল মিসের ব্যর্থতায় অবাক হওয়ার অঙ্গভঙ্গি করেন এই ইউটিউবার। কিছুক্ষণ মুখ হাঁ করে রাখার পর স্পিড বলেন, ‘এটা কি আসলেই কাজ করেছে? এটা কি কাজ করেছে?’ এরপর গর্ব নিয়ে বলেন, ‘আমি মেসির মনোযোগ নষ্ট করেছি।’ স্পিডের এমন কাণ্ডে তার ওপর সমালোচনার ঝড় বইয়েছে আর্জেন্টাইন সমর্থকেরা।
এদিকে স্পিডের কাছে একটা কারণে কৃতজ্ঞও থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। কারণ, বিশ্বকাপে স্পিড যে দলকে সমর্থন দিয়েছেন, তারাই শেষ পর্যন্ত হেরেছে। রোনালদোর ভক্ত হওয়ায় তিনি মেসিকে সমর্থন দিচ্ছেন না। ফলে মেসির প্রতিপক্ষ হয়ে কেপ ভার্দে ও মিসরের সমর্থক সাজলেও পরাজয় নিয়ে ফিরেছেন স্পিড।
এছাড়া ব্রাজিলের সমর্থক হয়ে মাঠে যাওয়ার দিন বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছে সেলসাওরা। এমনকি প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য গ্যালারিতে হাজির হওয়ার দিনে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে পর্তুগালও। তবে ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচে তার মাঠে না থাকার দিনে জয় পেয়েছিল রোনালদোরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category