• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

স্পেনের প্রথম ম্যাচে ইয়ামালের খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন কোচ

Reporter Name / ১১৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: গত ২২ এপ্রিল বার্সেলোনায় খেলার সময় চোট পান লামিন ইয়ামাল। বিশ্বকাপে তার খেলা শঙ্কায় পড়েছিল, তবে আশাও ছিল। স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে দিলেন সুসংবাদ—ইয়ামাল একেবারে ‘পুরোপুরি ফিট’ আছেন। তবুও কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ডকে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে।
ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে ছিলেন ইয়ামাল। গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে খেলেননি তিনি। তা-ও এইচ গ্রুপে স্পেনের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী দে লা ফুয়েন্তে।
সংবাদ সম্মেলনে কোচ বললেন, ‘ভালো খবর হলো লামিনে একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে ভালো আছে, ঠিক যেমনটা নিকো (উইলিয়ামস) এবং ভিক্টর (মুনোজ) আছে। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না।’
ডাক্তারের কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়েছেন ইয়ামাল। দে লা ফুয়েন্তে বললেন, ‘ডাক্তাররা বলেছেন, লামিন সোমবার কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ৯০ মিনিট না হোক, কিছু সময় খেলতে পারবে, হ্যাঁ…। একই প্রক্রিয়া (উইলিয়ামসের সঙ্গেও)। তারা অনেক দিন ধরে একসঙ্গে কাজ করছে, অনেক ঘণ্টা এবং তাদের যে সম্পর্ক, তারা বেশ খুশি। তারা খেলতে পারে, যদি ম্যাচে প্রয়োজন পড়ে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category