• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন পেলেন সাবেক পুলিশ সুপার তানভীর ইমন

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: ঢাকার নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন। সোমবার বিকেল ৫টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, জামিনের কাগজ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাকে মুক্তি দেওয়া হয়।
তানভীর সালেহীন ইমনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার বাবা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে গত বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেপ্তারের দুই মাস পর তাকে বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category