• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

হরিদাস চন্দ্রের মুক্তি দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপি বলেছিল, সরকার গঠন করতে পারলে সংখ্যালঘুরা ভালো থাকবে; কিন্তু দেখা যাচ্ছে, তারা অনেকটাই উদাসীন হয়ে গেছেবলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে গত রোববার রাতে নিজের এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর সিআইডির পক্ষ থেকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়।
হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে নির্মল রোজারিও এ কথা বলেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সমাবেশে ঐক্য পরিষদের নেতারা রামমূর্তিসহ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির নির্মাণে সরকারকে সহযোগিতা করার দাবি জানান। এ সময় বিক্ষোভ মিছিল করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে নির্মল রোজারিও বলেন, মন্দির নির্মাণ ধর্মীয় স্বাধীনতার অংশ। প্রতিটি ধর্মের তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, রক্ষা ও সংরক্ষণ করার অধিকার রয়েছে। গাইবান্ধায় বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নির্মল রোজারিও। অসাম্প্রদায়িক দেশ চান উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল। যারা এখন সরকার গঠন করেছে, তাদের সঙ্গেও সংখ্যালঘু সম্প্রদায় ছিল। তখন তারা বলেছিল সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো থাকবে।
নির্মল রোজারিও আরও বলেন, ‘কিন্তু আজকে আমরা দেখছি অনেকটাই তারা উদাসীন হয়ে গেছে। সরকার যদি থাকে একটা দেশে, তাহলে এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে?’
ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, মন্দির নির্মাণের জন্য হরিদাসকে দায়ী করা হয়েছে। হরিদাস মন্দিরে ৮০ ফুট মূর্তি নির্মাণ করবে নাকি ১০০ ফুট করবে বা ১৫০ ফুট করবে—সেটা তাঁর ব্যাপার। এটার কিন্তু কোনো লিমিট নাই যে এর থেকে বেশি করা যাবে না। বিএনপি সরকারের কোনো কর্মকাণ্ডে অসাম্প্রদায়িক চেতনা লক্ষ করা যাচ্ছে না—বলেন মনীন্দ্র কুমার।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোরাইয়া, ঢাকা মহানগর শাখার সভাপতি অতুল মণ্ডল প্রমুখ। সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category