• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

হালান্ডের জয়সূচক গোলটি বাতিল করা উচিত ছিল, জানাল রেফারিদের সংগঠন

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ম্যানচেস্টার ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র একটি গোল হলো, সেটিও বিতর্কিত ছিল। আর্লিং হালান্ডের গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও সেই সিদ্ধান্ত বদলে যায়। এবার রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালসের (প্রো রেফ) পাঠানো বার্তায় ম্যানইউকে জানানো হলো, নরওয়েজিয়ান স্ট্রাইকারের ওই গোলটি বাতিল করা উচিত ছিল।
খেলার এক ঘণ্টার মাথায় জোসকো জিভার্দিওলের দিক পরিবর্তিত ক্রস থেকে পেছনের পোস্টে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন হালান্ড। শুরুতে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়। প্যাট্রিক ডোরগুর বাড়িয়ে দেওয়া পায়ের কারণে হালান্ড অল্পের জন্য অনসাইডে ছিলেন এবং অফসাইড পজিশনে থাকা এঞ্জো ফার্নান্দেস ডাইভিং হেড করার চেষ্টা করলেও বল স্পর্শ করেননি। ফলে অলৌকিকভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনি খেলায় কোনো প্রভাব ফেলেননি।
শুরুতে প্রিমিয়ার লিগ এই গোল নিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দেয়, ‘৫৯ মিনিট: আর্লি হালান্ড একটি গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন। কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা তুলে ইঙ্গিত দেন নরওয়েজিয়ান খেলোয়াড় অফসাইডে ছিলেন।’ তারা আরও যোগ করে, ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি অফসাইডের কারণে গোল না দেওয়ায় রেফারির সিদ্ধান্ত পর্যালোচনা করে এবং নির্ধারণ করে হালান্ড বৈধ পজিশনে ছিলেন এবং গোলটি দেওয়ার সুপারিশ করে।’ এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভিএআর প্রযুক্তি আরও বিবেচনা করেছে যে যদিও এনজো ফার্নান্দেজ অফসাইড পজিশনে ছিলেন, কিন্তু তিনি বল খেলেননি।’এর কয়েক ঘণ্টা পর হাওয়ার্ড ওয়েবের নেতৃত্বাধীন প্রো রেফ এক বিবৃতি দিয়ে স্বীকার করেছে, ফার্নান্দেজের হস্তক্ষেপ ম্যানইউর রক্ষণকে প্রভাবিত করেছে এবং গোলটি দেওয়া উচিত হয়নি।
কমিটির এক মুখপাত্র বলেছেন, ‘ওল্ড ট্রাফোর্ডে রবিবার ম্যানইউ ও ম্যানসিটির মধ্যে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ ম্যাচে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে আমরা আর্লিং হালান্ডের গোলসংক্রান্ত বিষয়টি স্পষ্ট করতে চাই।’ তার ব্যাখ্যা, ‘মাঠে রেফারির প্রাথমিক সিদ্ধান্ত ছিল, আর্লিং হালান্ড অফসাইডে ছিলেন। পরে সেটি ভিএআর প্রযুক্তি পর্যালোচনা করে দেখতে পারে, তিনি বৈধ পজিশনে (অফসাইডে না) ছিলেন।’তিনি আরও যোগ করেন, ‘একই আক্রমণের সময় নিশ্চিত করা হয় যে এনজো ফার্নান্দেজ বল স্পর্শ করেননি, যার ফলে অফসাইডের সিদ্ধান্তটি রেফারির বিবেচনার ওপর নির্ভর হয়ে পড়ে। এই ক্ষেত্রে ভিএআর ফার্নান্দেজের অবস্থানের প্রভাব অনুধাবন করতে পারেননি। এক্ষেত্রে তার উচিত ছিল মাঠের রেফারিকে দিয়ে সিদ্ধান্তটি পর্যালোচনার সুপারিশ করা।’
এই সিদ্ধান্তকে বিচার বিবেচনার ভুল হিসেবে উল্লেখ করেছেন তিনি, ‘আজ সন্ধ্যায় ম্যানইউর সঙ্গে যোগাযোগ করে স্বীকার করা হয়েছে, এটি আমাদের বিচার বিবেচনার ভুল ছিল বলে মনে হয়েছে। ঘটনাটির পর্যালোচনা করা হবে।’
এদিকে রেফারিং সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ স্প্যানিশ আউটলেট ‘আরকিভো ভিএআর’ এই গোল দেওয়ার সিদ্ধান্তকে রেফারির প্রহসন আখ্যা দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category