• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মেহেদী হাসান ,হোমনা : কুমিল্লার হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তর্ভুক্ত মোট ৯১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দলকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন,বিএনপি একটি রাজনৈতিক দলের নাম নয়, গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশ পুনর্গঠনের সংগ্রামের প্রতীক। বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান বারবার বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনীতিকে মানুষের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন,দলীয় পরিচয়ের চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধ বিএনপিই আগামী দিনের শক্তি। ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূলই বিএনপির প্রাণ, তাই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আঃ লতিফ, যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (ভিপি রাজা), যুগ্ম আহ্বায়ক শেফালী বেগম,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দন লাল রায়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category