• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি ডাকসুর সংগ্রহশালায় রাখা জিন্নাহর ছবি ভাঙচুর মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য টেকনাফে সাঁড়াশি অভিযানে মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ ধর্ম নিয়ে টানাটানির পর আদালতের আদেশে ৮ দিন পর দাফন জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবি‘র রাজশাহীর পবায় বিনামূল্যে ৮৩ হাজার গবাদিপশুকে টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা গাজীপুরের টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু

১৬ বছর বয়সী জর্জিয়ান ফরোয়ার্ড কভারাতসখেলিয়ার দিকে নজর বায়ার্নের

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ইউরোপীয় ফুটবলে কভারাতসখেলিয়া নামটি এখন বেশ পরিচিত। নাপোলি ও পিএসজিতে নিজের জাদু দেখানোর পর এবার খভিচা কভারাতসখেলিয়ার ছোট ভাই তোর্নিকে কভারাতসখেলিয়াকে নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। ১৬ বছর বয়সী এই জর্জিয়ান ফরোয়ার্ডকে নিজেদের যুব উন্নয়ন প্রকল্পের অংশ করতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জর্জিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বায়ার্ন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য তোর্নিকে ইতোমধ্যেই বায়ার্নে পাড়ি জমিয়েছেন।
দিনামো তিবিলিসির এই তরুণ প্রতিভাকে নিজেদের প্রজেক্ট সম্পর্কে ধারণা দিতেই এই বৈঠকের আয়োজন করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বায়ার্ন ছাড়াও ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাব নজর রাখছে তোর্নিকের ওপর।
তোর্নিকে যখন নিজের ক্যারিয়ারের আলোচনার জন্য মিউনিখে অবস্থান করেছেন, ঠিক তখনই আজ চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের মুখোমুখি হতে চলেছে তার বড় ভাইয়ের ক্লাব পিএসজি। ফরাজি জায়ান্টদের এই তারকা প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ৫-৪ গোল ব্যবধানের জয়ে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তোর্নিকের জন্য গত সপ্তাহটি ছিল ঘটনাবহুল। দিনামো তিবিলিসির সিনিয়র দলে প্রথমবারের তো ডাক পাওয়ার পরপরই তিনি জার্মানির উদ্দেশ্যে উড়াল দেন। পূর্ব ইউরোপের তরুণ প্রতিভাদের খুঁজে বের করার পরিকল্পনাার অংশ হিসেবেই তোর্নিকেকে দলে ভেড়াতে মরিয়া বায়ার্ন মিউনিখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category