• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ১৯ সেকেন্ডের মাথায় রক্ষণের মারাত্মক ভুলে গোল হজম করে বসে দল। তবে প্রথমার্ধের সেই শুরুর ধাক্কা সামলে নিয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ভেনিজুয়েলার দল ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা।
দুই লেগ মিলে ৮-৩ ব্যবধানে জিতে কোপা সুদামেরিকানার শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পরবর্তী রাউন্ডে তারা ইকুয়েডরের ক্লাব মাকারা-র মুখোমুখি হবে।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের একদম শুরুতেই ভ্যাবাচেকা খেয়ে যায় সান্তোস। মাত্র ১৯ সেকেন্ডে ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ব্যাক পাস ভুল করে গিয়ে পড়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের সামুয়েল সোসার পায়ে। সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে বোকা বানিয়ে দারুণ চিপ শটে সফরকারীদের ১-০ গোলে এগিয়ে দেন সোসা। শুরুর ধাক্কা সামলে উঠে প্রথমার্ধেই খেলায় সমতা ফেরায় সান্তোস। একক প্রচেষ্টায় গোল করে দলকে ১-১ সমতায় ফেরান বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো।
প্রথমার্ধে প্রধান তারকাদের ছাড়া একাদশ নামালেও দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনে খেলার গতি বাড়ায় সান্তোস। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল।
গ্যাব্রিয়েল বনতেম্পোর পাসে চমৎকার ফিনিশিংয়ে সান্তোসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। আর ম্যাচের ৬৫তম মিনিটে বারবোসার একটি শট ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল মেনিনো।
ম্যাচের শেষদিকে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের মতেস এক গোল শোধ করে খেলায় ফেরার চেষ্টা চালায় ইউনিভার্সিদাদ। ৭২তম মিনিটে ব্যবধান ৩-২ করেন গঞ্জালো মোতেস। কিন্তু শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল বনতেম্পোর বাড়ানো বল ধরে সান্তোসের হয়ে চতুর্থ গোলটি করেন রনি। ফলে ৪-২ গোলের বড় জয় নিশ্চিত হয় সান্তোসের।
ম্যাচের প্রথমার্ধে মাঠে দেখা যায়নি নেইমারকে। দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে মাঠে নামায় কোচ। কিন্তু দল জিতলেও মাঠে খুব একটা প্রভাব ফেলতে পারেননি নেন নেইমার। ম্যাচে কোনো গোল করতে পারতে পারেননি তিনি, ছিল না কোনো অ্যাসিস্টও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category