• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে আটকাতে বুকেই ঘুষি মারেন আলভারেস

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিওনেল মেসিকে আটকানোর চেষ্টা থাকে সব ডিফেন্ডারের। কেউ সফল হন আবার কেউ ব্যর্থ। কলম্বিয়ান ডিফেন্ডার এদের আলভারেস বালান্তাও যেভাবে রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টাইন তারকাকে কীভাবে থামানোর চেষ্টা করেছিলেন- তার বর্ণনা দিয়েছেন।
আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য মাথাব্যথার কারণ হয়েছেন অসংখ্যবার। এসব ডিফেন্ডাররা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আটকানোর কিংবা অন্তত খেলায় তার প্রভাব সীমিত রাখার চেষ্টা করেছেন। রিভার প্লেটের সাবেক খেলোয়াড় এদের আলভারেস বালান্তাও এর ব্যতিক্রম ছিলেন না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টাইন তারকার মুখোমুখি হয়ে তাকে কীভাবে মার্ক করার চেষ্টা করেছিলেন, সেই গল্প শুনিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে স্মরণ করেছেন এভাবে, ‘‘একবার আমরা আর্জেন্টিনায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছিলাম। আমি লেফট-ব্যাক হিসেবে খেলছিলাম এবং মেসিকে মার্ক করার দায়িত্বে ছিলাম। পেকারম্যান (যিনি তখন কলম্বিয়া জাতীয় দলের কোচ ছিলেন) আমাকে বলেছিলেন, ‘মেসির পেছনে লেগে থাকো, ও মনোযোগ হারিয়ে ফেলবে।’ তাই, প্রথম টাচেই সে যখন টাচলাইনের কাছে বল পেলো, আমি খুব শক্তভাবে ট্যাকল করতে যাই এবং তার বুকে ঘুষি মেরে বসি। সে পড়ে গেলো, কিন্তু কিছুই বললো না। তবে সে পুরো রূপ বদলে ফেললো।”
তবে নিজের লক্ষ্য পূরণ করা তো দূরের কথা, তিনি কেবল আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারীকে আরও বেশি অনুপ্রাণিতই করেছিলেন। এর পরের বলেই মেসি তাকে খুব সহজেই পেছনে ফেলে যান। রিভার প্লেটে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলা এই ফুটবলার হেসেই বলেছেন, ‘পরের বার বলটি লাইনের কাছে ছিল এবং আমি ভেতরের দিকে কাট করি, কিন্তু সে বাইরের দিকে ঘুরে যায়। আর আমি যখন ঘুরে দাঁড়ালাম, ততক্ষণে সে ওসপিনারকপ (কলম্বিয়ার গোলরক্ষক) একা পেয়ে গেছে। সে যেন মাঠের সর্বত্রই উপস্থিত ছিল!।’
সান হুয়ানের এস্তাদিও দেল বিসেনতেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে আর্জেন্টিনা জাতীয় দল ৩-০ ব্যবধানের বড় জয় পায়। খেলায় মেসি (ফ্রি-কিক থেকে), লুকাস প্রাতো এবং ম্যাচের শেষ মুহূর্তে অ্যাঙ্গেল ডি মারিয়া গোল করেন। এই জয় স্টেডিয়ামে উপস্থিত ২৪ হাজার ভক্তকে আনন্দিত করার পাশাপাশি আলবিসেলেস্তাদের টানা চার ম্যাচ পর জয়ের পথে ফিরিয়ে আনে এবং পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে তোলে।
ম্যাচটি চলার সময় বালান্তা সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের খেলোয়াড় ছিলেন, যেখানে তাকে প্রায় চার মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল। রিভার প্লেটে থাকাকালীন তিনি ৮৩টি অফিশিয়াল ম্যাচে অংশ নিয়ে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন। সেখানে নিজের মেয়াদে তিনি পাঁচটি শিরোপা জেতেন, যার মধ্যে চারটিই ছিল আন্তর্জাতিক শিরোপা (যার মধ্যে রয়েছে ২০১৫ সালের কোপা লিবের্তাদোরেস এবং ২০১৪ সালের কোপা সুদামেরিকানা)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category