• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

২০২৪ সালের অভ্যুত্থানে পরাজিতরাই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, যশোর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে শক্তি পরাজিত হয়েছিল, ৭ নভেম্বরেও পরাজিত হয়েছিল সেই শক্তিই। শনিবার সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রধান অতিথি বক্তৃতায় প্রতিমন্ত্রী আরও বলেন, জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা এক বিন্দুতে মিলেছিল বলেই ২৪-এ শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। প্রতিমন্ত্রীর মতে, ৭৫ ও ২৪-এর গণঅভ্যুত্থান একটি শিক্ষা দেয়- দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যকার অলিখিত দেয়াল অনেক সময় ভেঙে পড়ে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৭ নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category