• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার!

Reporter Name / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপ জয়ের স্বপ্নটা নেইমারের কাছে যেন এক অপূর্ণ অধ্যায়। চারটি বিশ্বকাপ খেলেও যে ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি, সেটিই আবারও ফিরিয়ে আনল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও। আর সেই ভিডিও দেখে আবেগ চেপে রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে কল্পনার এক ভিন্ন জগৎ তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন বয়সের নেইমার মুখোমুখি হয়েছেন নিজেরই আরেক সংস্করণের। উদ্দেশ্য একটাই, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেকে রাজি করানো।
‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট এক নেইমারের সামনে হাজির হন ভবিষ্যতের নেইমার। নিজেকে পরিচয় দেন ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে। কথোপকথনের এক পর্যায়ে শিশু নেইমার জানতে চায়, কত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল।
প্রশ্নটির জবাবে আবেগঘন কণ্ঠে উত্তর দিতে দেখা যায় প্রাপ্তবয়স্ক নেইমারকে, ‘আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’
ভিডিওর শেষভাগে হাজির হয় নেইমারের আরও একটি বয়স্ক সংস্করণ। তার হাতে দেখা যায় একটি বিশ্বকাপ ট্রফি, যেখানে খোদাই করা রয়েছে ‘২০৩০’। এরপর শিশু নেইমারের জবাবেই শেষ হয় ভিডিওটি, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’
ভিডিওটি প্রকাশের পর সেটিতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। তার সেই প্রতিক্রিয়াই আরও বাড়িয়ে দেয় ভক্তদের আবেগ।
প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ পায়। পাশাপাশি এতে জমা পড়ে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category