• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
পদ্মার বুকে বিচ্ছিন্ন জনপদ, বেঁচে থাকাই যেখানে সংগ্রাম মুক্তাগাছায় নিখোঁজ মাদরাসা ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু: স্বাস্থ্যসচিব পুলিশ সপ্তাহ শুরু রবিবার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন রাজধানীতে ফের বেড়েছে মশার উপদ্রব, ডেঙ্গুর ভয় গণমাধ্যমের স্বাধীনতা দেশের রাজনৈতিক ইকোসিস্টেমের প্রতিফলন: ড. ইফতেখারুজ্জামান জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নির্বাচনের আগে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সর্দারবাড়ির খেলা’

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত বিনোদন: মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
মীর জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, ‘ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস থেকে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঐতিহ্যবাহী মধুমিতা, আজাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাটি মুক্তি দিয়েছি। অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা ছবিটি দিয়েছি।’
লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামে সিনেমাটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দিলে আপত্তি ওঠে। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category