• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’

২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: মাইকেল ওয়েনের বয়স তখন ১৮ বছর ১২ দিন। ১৯৯৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে গোলের একটি রেকর্ড। সেই রেকর্ডের ২৮ বছর পর এবার তাঁকে স্পর্শ করলেন আরেক ১৮ বছর বয়সী তরুণ। তাঁর নাম রিও এনগুমোহা। বয়স ১৮ বছর ৮৫ দিন। রবিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৪-০ গোলের জয়ের ম্যাচে এনগুমোহা একটি গোল করেছেন, করিয়েছেন আরেকটি। তাতেই ওয়েনের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে গোলে ভিন্নধর্মী দুই অবদান রাখলেন এনগুমোহা।
ম্যাচে এনগুমোহার গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ব্র্যাডলি বারকোলার পাস থেকে জালের দেখা পান তিনি। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলেও অবদান ছিল তাঁর। অবশ্য বিরতির আগে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয়েছিল ইউনাইটেড। আলেক্সান্দার ইসাককে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় ইয়োরোকে লাল কার্ড দেখান রেফারি স্যাম ব্যারট।
এমন কীর্তির পরও এনগুমোহার কথায় ব্যক্তিগত অর্জন নিয়ে বাড়তি উচ্ছ্বাস নেই। ম্যাচ শেষে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে তিনি বরং দলের জয়ের গুরুত্বই সামনে এনেছেন, ‘আমার চোখে লিভারপুল-ইউনাইটেড ম্যাচের চেয়ে বড় ম্যাচ আর হয় না। অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়া বিশেষ কিছু। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই রেকর্ডগুলো সত্যিই বিশেষ। তবে গোল করা এবং দলকে সাহায্য করে তিন পয়েন্ট পাওয়াই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, সামনে আরও অনেক গোল করতে ও করাতে পারব।’
লিভারপুল কোচ আন্দোনি ইরাওলাও এনগুমোহার প্রশংসা করেছেন, ‘রিও ডান ও বাঁ, দুই পাশেই অনেক মিনিট খেলছে। ভেতরে ঢুকে শট নেওয়া, বাইরে দিয়ে গিয়ে ক্রস করা, দুই দিক থেকেই এসব করতে সে অভ্যস্ত হয়ে উঠছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category