• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : শেষবার ১৯৯৮ সালে বিশ্বকাপে খেলেছিল অস্ট্রিয়া। এরপর একে একে কেটে গেছে পাঁচটি আসর। অবশেষে উত্তর আমেরিকা বিশ্বকাপে জায়গা পায় তারা। আর বিশ্বকাপের মঞ্চে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়ানরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ২-১ গোল ব্যবধানে হারাল তারা।
দীর্ঘদিন বিশ্বকাপে খেলা না হলেও প্রথমবার সুযোগ পাওয়া জর্ডানের বিপক্ষে ফেভারিট তকমা নিয়েই মাঠে নামে অস্ট্রিয়া। আর আশানুরূপভাবে ম্যাচের প্রথম গোলটিও পেয়ে যায় তারা। ম্যাচের ২১তম মিনিটে রোমানো শ্মিডে করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।
এক গোলে পিছিয়ে পড়ে পড়া জর্ডান দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে। সেই লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। এতে সফলও হয় প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দলটি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন আলি ওলওয়ান। তবে তাতে কোনো লাভ হয়নি। ৭৬তম মিনিটে মিনিটে আত্মঘাতী গোল করে আবারও পিছিয়ে পড়ে জর্ডান। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল আদায় করে অস্ট্রিয়া। ফলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। নিজেদের পরের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রিয়া। আর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জর্ডানের প্রতিপক্ষ আলজেরিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category