• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

২ কোটি ২১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, যশোর : ভারতে পাচারকালে যশোরে দুই কোটি একুশ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। শুক্রবার ভোর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাহাব উদ্দিন ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আটক ব্যক্তিকে তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category