• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮ হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এসব পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩০৯ কোটি টাকা। রপ্তানির তালিকায় রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, চামড়া, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন ধরনের প্রাণিজ পণ্য। এসব পণ্যের বাজার যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী জানান, রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য এবং কবুতর। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা ও রপ্তানির সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। একই অর্থবছরে এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।
দেশে প্রাণিজ খাদ্য উৎপাদনের চিত্রও তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। দেশের মানুষের দৈনিক মাথাপিছু প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ আসে স্থানীয় উৎপাদন থেকে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের ক্রমবর্ধমান দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্ভাবনের মাধ্যমে এ খাতের উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category