• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

৫২ বছর পর প্রথম বিশ্বকাপে খেলবে কঙ্গো, দল ঘোষণা

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইয়োয়ান উইসা ও চানসেল এমবেম্বার নেতৃত্বে প্রতিভাবান প্রজন্মকে নিয়ে ৫২ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরেছে ডিআর কঙ্গো। অর্ধশতাব্দিরও বেশি সময় পর বিশ্বমঞ্চে ফিরে ইতিহাস গড়েছে দেশটি। যে ২৬ জনকে নিয়ে এই ঐতিহাসিক অভিযানে অংশ নিতে চায় কঙ্গো, তাদের নাম প্রকাশ করেছে সোমবার।
জায়ারে নাম নিয়ে ১৯৭৪ সালে জার্মানিতে দেশটি শেষবার বিশ্বকাপে খেলেন। এবার তারা আসল পরিচয় কঙ্গো নাম নিয়ে নতুন অধ্যায় রচনা করার অপেক্ষায় তারা।
ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রের অধীনে ‘কে’ গ্রুপে তারা পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে খেলবে। টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপে পড়লেও প্রতিপক্ষদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় আফ্রিকান দেশটি। দেড় মাস আগে বিশ্বকাপে তোলা দলকে অগ্রাধিকার দিয়েছেন দেসাব্রে। দলে তারকা খেলোয়াড় হিসেবে আছেন অধিনায়ক সেদ্রিক বাকাম্বু, চানসেল এম্বেম্বা ও ফিস্টন মায়েলে। দলে চমক হিসেবে এসেছেন গেল কাকুতা। বিশ্বকাপ বাছাইয়ে তিনি খেলেননি, এমনকি ২০২৪ সালের পর থেকে কঙ্গোর জার্সি গায়ে দেননি। বড় ধরনের হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন গেদেওন কালুলু।
কঙ্গো বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: লিওনেল এমপাসি, টিমোথি ফায়ুলু ও মাতিউ ইপোলো; ডিফেন্ডার: চানসেল এম্বেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, অ্যালেক্স তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, জোরিস কায়েম্বে, স্টিভ কাপুয়াদি, রকি বুশিরি, ডিলান বাতুদিলসিকা ও গেদেওন কালুলু; মিডফিল্ডার: নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া ও গেল কাকুতা; ফরোয়ার্ড: থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সেড্রিক বাকাম্বু, সাইমন বাঞ্জা ও ইয়োয়ান উইসা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category