• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

অগ্রণী ব্যাংকের পর্ষদে ৪ নতুন পরিচালক নিয়োগ

Reporter Name / ৮৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। পর্ষদ থেকে তিন পরিচালককে প্রত্যাহার করে চারজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৩০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।
নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. ফজলুল বারী, আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন, মো. আসাদুজ্জামান এবং সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম। তাদের প্রত্যেককে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগের উদ্যোগ নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়োগ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী কার্যকর করতে বলা হয়েছে।
অন্যদিকে, পরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়েছে ফয়েজ আহমেদ, মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. মো. ফজলুল হককে। তাদের প্রত্যাহারের আদেশও ৩০ আগস্ট থেকে অবিলম্বে কার্যকর হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে নতুন ও প্রত্যাহার করা পরিচালকদের বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানো হয়েছে। নতুন চার পরিচালকের পর্ষদে যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতেও ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category