• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

অটোরিকশাচালকদের ধর্মঘট: চরম ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিভিন্ন দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশার চলাচল প্রায় বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘট চলাকালে সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশায় ভাঙচুর ও বাধা দেয়ার ঘটনাও ঘটেছে।
এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থক অটোরিকশাচালকরা। দু-একটি অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়া হচ্ছে। কোথাও হেডলাইট ভাঙচুর, আবার কোথাও অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চিত্র দেখা গেছে।
চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ এবং একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন। সকাল ৯টার দিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে অটোরিকশাচালকরা মিছিল নিয়ে সমাবেত হন। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
এদিকে হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। বিভিন্ন মোড়ে কর্মস্থলে যাওয়া মানুষরা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে অনেকেই যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য হচ্ছেন।
ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category