• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামি দল ফ্রান্স, ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা অষ্টম কাতার বিশ্বকাপের সেই ঘটনার পর মার্কিনিওস আর পেনাল্টি শট নেননি বিশ্বকাপের ভেন্যুতে বোতল নেয়া নিষিদ্ধ, সিদ্ধান্ত ফিফার অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও শাকিরার সঙ্গে ফিফা অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয় ভিন্নধর্মী কাজের সাফল্যে নিজেই বিস্মিত সাদিয়া আয়মান কক্সবাজারে দুই দিনব্যাপী বনলতা এক্সপ্রেসেহ ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটি ক্লোজ ডোর স্টেডিয়ামে খেলবে ইরান। তুরস্কের আনতালিয়া রিসোর্টে শুক্রবার মালির মুখোমুখি হবে তারা। এরপর শনিবার বিশ্বকাপের মূল বেস ক্যাম্প মেক্সিকোর উদ্দেশ্যে ফুটবল দলটি দেশ ছাড়বে বলে নিশ্চিত করেছে ইরানি ফুটবল ফেডারেশন। যুদ্ধ পরিস্থিতির মাঝেই তুরস্কের আনতালিয়াতে দুটি ভিন্ন অনুশীলন ক্যাম্প করে এ পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইরান। যেখানে নাইজেরিয়ার কাছে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পায় তারা।
মালির বিপক্ষে শেষ মুহূর্তের এই ম্যাচটি নিয়ে ইরানি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান জাতীয় ফুটবল দলের জন্য মালির বিপক্ষে প্রীতি ম্যাচটির গুরুত্ব অপরিসীম। প্রধান কোচের বিশেষ কৌশলগত পরিকল্পনা গোপন রাখার স্বার্থে ম্যাচটি দর্শকহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেখানে কোনো গণমাধ্যমকর্মী উপস্থিত থাকতে পারবেন না।’
পরিস্থিতি বিবেচনা করে ইরানি ফেডারেশন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে বুঝিয়ে তাদের বিশ্বকাপের ক্যাম্প পরিবর্তন করতে সক্ষম হয়েছে। পূর্ব নির্ধারিত আমেরিকার অ্যারিজোনার পরিবর্তে দলটির নতুন বেস ক্যাম্প করা হয়েছে ম্যাক্সিকোর টিজুয়ানা শহরে।
সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলসে গিয়ে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিক্ষে নিজেদের দুটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ইরান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category