• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সম্পাদক ও প্রকাশকরা। তারা তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন দেশের বেশ কয়েকটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক। সাক্ষাৎকালে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশকরা মন্ত্রীকে জানান, দেশের মূলধারার গণমাধ্যম হিসাবে অনলাইন পোর্টালগুলো দায়িত্বশীল সাংবাদিকতা করছে। জনগণের তথ্যচাহিদা পূরণ এবং দ্রুত সংবাদ পৌঁছে দিতে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নানা কারণে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন গণমাধ্যম অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানান তারা।
অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকেও নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সম্পাদক ও প্রকাশকরা। তারা বলেন, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের দৌরাত্ম্য কমাতে সুস্থ এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category