• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও শৃঙ্খলায় বাড়ছে রোগীদের আস্থা নাজিরপুরের সেখমাটিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না যারা ট্রল করছে তারা কেউ ছাত্র নয়: শিক্ষামন্ত্রী

অবশ্যই আমার স্ত্রী ও সন্তানেরা আর্জেন্টিনাকেই সমর্থন করবে : কোচ স্কালোনি

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে পারলে আজেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যা হবে এক অনন্য কীর্তি।
তবে এমন সাফল্য স্কালোনির পরিবারে মজার সমস্যাও তৈরি করতে পারে। কারণ, স্কালোনির পরিবারের বেশ কয়েকজন সদস্যের জন্ম ফাইনালের প্রতিপক্ষ দেশ স্পেনে।
ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, তাঁর স্বজনেরা আসন্ন এই মহারণে কোন দলের সমর্থন করবেন। স্কালোনি বলেন, ‘অবশ্যই আমার স্ত্রী ও সন্তানেরা আর্জেন্টিনাকেই সমর্থন করবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও তিনি খুব ভালো করেই জানেন আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কী ধরনের চাপ সহ্য করছি। আর আমার ছেলেরা সেটা আরও ভালোভাবে বোঝে।’
২০০৮ সালে ইতালির ক্লাব লাৎসিও থেকে ধারে স্পেনের ক্লাব মায়োর্কায় যোগ দেওয়ার পর সেখানেই এলিসা মনতেরোর সঙ্গে পরিচয় হয় স্কালোনির। পরে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে ইয়ান ও নোয়ার জন্ম মায়োর্কাতেই। ইয়ানের জন্ম ২০১২ সালে আর নোয়ার চার বছর পর।
স্প্যানিশ নাগরিক হলেও স্কালোনির স্ত্রী ও দুই ছেলে এবার আর্জেন্টিনারই সমর্থক। কারণ, তাদের কাছে সবার আগে বাবার দায়িত্ব ও স্বপ্নই বড়।
২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা জয়ের উৎসবেও তাদের স্কালোনির পাশে দেখা গেছে। আকাশি-সাদা জার্সি গায়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলেছে, উদ্‌যাপনেও অংশ নিয়েছে তারা।
স্কালোনি আরও বলেন, ‘মায়োর্কায় আমাদের স্বজনেরাও নিশ্চয় দুই ভাগে বিভক্ত হয়ে আছে। তাদের জন্য এটা কঠিন পরিস্থিতি, সেটা আমি বুঝি। তবে যা–ই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই হবে।’
স্কালোনির স্ত্রীর পরিবারের সবাই মায়োর্কার বাসিন্দা। স্বাভাবিকভাবেই তাঁরা চাইবেন, স্পেন যেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। আবার আর্জেন্টিনা জিতলেও তাঁদের পরিবারের একটি বড় অংশের আনন্দ দেখার সান্ত্বনা অন্তত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category