• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

অভিবাসীদের জন্য নাগরিকত্ব পরীক্ষা বাধ্যতামূলক করছে নিউজিল্যান্ড

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যেসব অভিবাসী স্থায়ী নাগরিকত্ব পেতে আগ্রহী, তাদের জন্য নাগরিকত্ব পরীক্ষা বাধ্যতামূলক করছে নিউজিল্যান্ড। আগামী বছর ২০২৭ সাল থেকে চালু হবে এ পরীক্ষা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুক ভ্যান ভেলদেন। বিবৃতিতে তিনি বলেছেন, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সশরীরে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে এবং ইংরেজি ভাষায় ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ প্রশ্নগুলো সব নিউজিল্যান্ডের মানবাধিকার সংক্রান্ত বিল এবং আইন, মানবাধিকার পরিস্থিতি, নির্দিষ্ট কিছু ফৌজদারি অপরাধ, ভোটাধিকার, গণতান্ত্রিক নীতি, সরকারের কাঠামো এবং যাতায়াতের সঙ্গে সম্পর্কিত হবে। পরীক্ষায় পাস করতে হলে আগ্রহী প্রার্থীকে ২০টি প্রশ্নের মধ্যে কমপক্ষে ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্নগুলিতে অধিকার আইন, মানবাধিকার, নির্দিষ্ট কিছু ফৌজদারি অপরাধ, ভোটাধিকার, গণতান্ত্রিক নীতি, সরকারের কাঠামো এবং নিউজিল্যান্ডে যাতায়াতের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যারা নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেতে চান, তাদের অবশ্যই এ ব্যাপারে পরিষ্কার থাকা উচিত হবে যে নিউজিল্যান্ডাররা ‘বাকস্বাধীনতা’, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’-সহ বেশ কয়েকটি মানবাধিকারে বিশ্বাস করে। যারা নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেতে আগ্রহী— তারা যেন তা লাভের আগেই নিজেদের দায়িত্ব এবং সুযোগগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন— সেজন্যই এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ জুন মাসের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডে নাগরিকত্ব পরীক্ষা হবে বলে বিবৃতিতে জানিয়েছেন ব্রুক ভ্যান ভেলেদেন।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :
More News Of This Category