• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালেই বিদায় বাংলাদেশ এইচপি দলের ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান মেসি একাই করলেন চার গোল, জয়ে ফিরল মায়ামি ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস, প্রশ্ন তুললেন গাভির শাস্তি নিয়ে দুই–তিন দিনেই কেন শেষ হচ্ছে টেস্ট, আথারটনের চোখে তিন কারণ ভিন্ন রঙের দুই চোখে আলোচনায় আর্তেতার ছেলে ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত, ‘হিংসা’ হচ্ছে সুনীল ছেত্রীর সালমান শাহ হত্যা: নবমবার পেছালো সিআইডি প্রতিবেদন সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা অমিতাভ রেজার নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রে তাসনিয়া ফারিণ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালেই বিদায় বাংলাদেশ এইচপি দলের

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালেই বিদায় বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। প্রথম আসরে ফাইনাল খেলা দলটি গত বছর টেবিলের ৯ নম্বর দল হিসেবে বিদায় নেয়। এবার সম্ভাবনা জাগালেও ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে হেরেছে শামিম পাটোয়ারি ও সাব্বির রহমানরা। আসরের প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে বাংলাদেশ এইচপি ১ উইকেটে হেরেছে।
ডারউইনের গার্ডেন ওভালে রবিবার (৩০ আগস্ট) টস হেরে আগে ব্যাট করতে নামে ইরফান শুক্কুর নেতৃত্বাধীন দল। বাংলাদেশ এইচপির অধিনায়ক হিসেবে টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটার ৬ ম্যাচের ৪টিতেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। যথারীতি ব্যর্থ ছিলেন সেমিফাইনালেও (গোল্ডেন ডাক)।
জিসান আলমের ৩০ ও আরিফুল ইসলামের ১৯ রানের পর ১৭.১ ওভারেই অলআউট হওয়া বাংলাদেশ এইচপি টেনেটুনে একশ (১০১) পেরোয়। এর আগে অবশ্য ঝোড়ো শুরুর ইঙ্গিত দিচ্ছিল এইচপি। ২.৪ ওভারে ২৬ রান তুলতেই ওপেনার হাবিবুর রহমান সোহান আউট হন মাত্র ৩ রান করে। জিসান-আরিফুল ধাক্কা সামলানোর চেষ্টা চালালেও সফল হননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এইচপি।
জিসান-আরিফুল ছাড়া দুই অঙ্কের ঘরে গিয়েছেন আবদুল গাফফার সাকলাইন (১৬ বলে ১০) ও আবু হায়দার রনি (১৮ বলে ১২)। চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও ইরফান শুক্কুর। ফলে নির্ধারিত ২০ ওভারও শেষ করতে পারেনি ২০২৪ সালের রানার্সআপরা। ১০১ রানেই তারা অলআউট। অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির পক্ষে উইল সাদারল্যান্ড সর্বোচ্চ ৪ এবং তিন বোলার ২টি করে উইকেট নিয়েছেন।
লক্ষ্য তাড়ায় নেমে স্বাগতিক ঘরোয়া প্রতিযোগিতার দলটি ১ রানেই প্রথম উইকেট হারায়। ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। তবে শেষদিকে তারা হারের শঙ্কায় পড়ে। বাংলাদেশের রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণি সম্ভাবনা জাগালেও অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ২ বল বাকি থাকতেই ১ উইকেটে জয় তুলে নেয় ভিক্টোরিয়া।
ফাইনালে ওঠা দলটির পক্ষে ক্যাম্পবেল ক্যালাওয়ে সর্বোচ্চ ২৩ রান করেন। বিপরীতে রুবেল ৩ ও শামিম পাটোয়ারি ২ উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category