• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ খেলতে গিয়ে ন্যূনতম লড়াইও করতে পারছে না বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ১৬৭ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। এবার দ্বিতীয় ওয়ানডেতে নেমেও বদলাল না বাংলাদেশের টপ অর্ডারদের পারফরম্যান্স। উল্টো সর্বোচ্চ ডাক (০) খাওয়ার রেকর্ড গড়লেন অভিজ্ঞ তারকা ফারজানা হক পিংকী।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে রবিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল স্রেফ ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। শুরুটা হয় পিংকীকে দিয়ে। তিনি ১৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উল্টো গড়েছেন ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার রেকর্ড। অজি পেসার মেগান শুটের করা চতুর্থ ওভারের তৃতীয় বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়েছেন ফারজানা হক। এ নিয়ে ওয়ানডেতে ৮৩ ম্যাচ খেলতে নেমে ১২ বার শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে টেলএন্ডার ব্যাটার নাহিদা আক্তারের সঙ্গে পিংকী যৌথভাবে ওয়ানডেতে সর্বোচ্চ ১১ বার ডাক খেয়েছেন। আজ নাহিদাকেও ছাড়িয়ে গেলেন ডানহাতি এই ওপেনার। এ ছাড়া ফাহিমা খাতুন ৮ এবং জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তার নামের পাশে আছে ওয়ানডেতে ৭টি শূন্য। ২ রানে আউট হয়েছিলেন পিংকী। দলের খাতায় আর ৬ রান যোগ করতেই ফিরলেন সারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা। সারমিন ২০ বলে ৫ রান করে কিম গার্থের বলে এলবিডব্লিুউ এবং সুপ্তা শুটের বলে বোল্ড হয়েছেন কোনো রান না করেই। এর আগে ১১ বল মোকাবিলা করেছেন সুপ্তা। ওয়ানডেতে ডাক খাওয়ার রেকর্ডে (৭টি) তিনি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যৌথভাবে চারে আছেন।
বাংলাদেশের তিন টপ অর্ডার যখন আউট, তখন ৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ স্রেফ ৮ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভারে জ্যোতির দল ৩ উইকেটে ৪৪ রান তুলেছে। এই মুহূর্তে সোবহানা মোস্তারি ৩৩ বলে ২২ এবং জ্যোতি অপরাজিত আছেন ৩১ বলে ১৩ রানে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category