• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
বাজারে ক্রেতা কম, দাম অনেকটা স্থিতিশীল পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি, সরাসরি বৈঠকের প্রস্তাব প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার,কোনো হতাহতের ঘটনা ঘটেনি তুরস্কের স‌ঙ্গে বা‌ণি‌জ্যের প‌রিমাণ বাড়া‌নোর মুক্ত বাণিজ্য স্বাক্ষর নি‌য়ে আলোচনা কলকাতার শুটিং পাড়ায় সংঘর্ষ, ডিম-ইট ছোড়াছুড়ি ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শংকর বললেন,‘ভুল মানুষের সঙ্গে বিয়ে হলে কেউই সুখী হবে না’ ‘ককটেল–২’–এর ট্রেলার প্রকাশ, প্রথম প্রেম নিয়ে বললেন কৃতি-রাশমিকা আজ পপসম্রাট আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী, বেঁচে থাকবেন গানে গানে ‘রকস্টার’-এ মিথিলার সাফল্যে ‘গর্বিত’ ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি

আইভরিকোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে ফ্রান্স, ইরাকের সঙ্গে ড্র স্পেনের

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: রটারড্যামে পরশু রাতে বড় দলগুলোকে ভয় দেখানোর এই খেলার শুরুটা করেছিল আলজেরিয়া। বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চমকে দেয় উত্তর আফ্রিকার দলটি। কিন্তু চমকের যে আরও বাকি ছিল, তা জানত কে!
বিশ্বকাপ শুরুর আগে আইভরিকোস্ট ও ইরাকের মতো তুলনামূলক কম শক্তিশালী দলের কাছ থেকে গতকাল রাতে একই বার্তা পেয়েছে তুমুল ফেবারিট ফ্রান্স ও স্পেন—ভয় পাও, বিশ্বকাপে ছোট দলগুলোকে ভয় পাও!
নঁতের মাঠে স্বাগতিক হয়ে আইভরিকোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ ও ফিফা র‍্যাঙ্কিংয়ে তৃতীয় ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্পেন অবশ্য হারেনি। তবে ঘরের মাঠে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র তো ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য হারেরই সমান।
বিশ্বকাপের আগে এ নিয়ে টানা দুই রাত ‘হরর শো’ দেখল তিনটি বড় দল। র‍্যাঙ্কিংয়ে অষ্টম নেদারল্যান্ডসের বিপক্ষে ২৮তম আলজেরিয়ার জয়কে কেউ কেউ স্রেফ দুর্ঘটনা ভেবেছিলেন। কিন্তু র‍্যাঙ্কিংয়ে ৫৬তম ইরাক এবং ৩৩তম আইভরিকোস্টও এখন বুঝিয়ে দিল, বিশ্বকাপের মূলমঞ্চে বড়দের সঙ্গে ছোটদের লড়াই হবে সমানে সমান।
ম্যানচেস্টার সিটি প্লেমেকার রায়ান শেরকি ৪৫ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন ফ্রান্সকে। গোলকিপার বাদে ম্যাচে বিভিন্ন সময়ে একাদশের বাকি সবাইকে তুলে বদলি খেলোয়াড় নামানো ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের হয়তো কল্পনায়ও ছিল না, তাঁকে এভাবে হোঁচট খেতে হবে। ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে সাইড বেঞ্চে বসে দেখেছেন, তাঁরই বড় ভাই গুয়েলা দুয়ের গোলে ৫৩ মিনিটে সমতায় ফেরে আইভরিকোস্ট। ৮৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আমাদ দিয়ালো বদলি নেমে গোল করে এগিয়ে দেন আফ্রিকার দলটিকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স।
ম্যাচে নিষ্প্রভ থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে বিরতির সময় তুলে নেন দেশম। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ১০ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি কোনো গোল হজম করেনি আইভরিকোস্ট।
বিশ্বকাপ শুরুর আগে আগামী সোমবার রাতে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। তবে এ হারে খুব বেশি বিচলিত নন ফরাসি ডিফেন্ডার লুকাস ফার্নান্দেজ, ‘আমরা সব সময়ই জিততে চাই। তবে এখন প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি এবং ম্যাচে অনেক খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। আমাদের দলের মানসিক অবস্থা ভালো আছে।’ ফ্রান্সের কোচ দেশম বলেছেন, ‘হার কখনো সুখকর নয়…দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি, তবে এটি কোনো অজুহাত হতে পারে না। ১৬ জুন আমাদের একই ধরনের দলের মুখোমুখি হতে হবে।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। নিউ জার্সিতে ১৬ জুন আফ্রিকার আরেক শক্তিশালী দল সেনেগালের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে ফ্রান্স ও সেনেগালের সঙ্গে অন্য দুটি দল ইরাক ও নরওয়ে।
১৯৮৬ আসরের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ইরাক আ করুনায় ভালোই ধাক্কা দিয়েছে স্বাগতিক স্পেনকে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই ছিল লুইস দে লা ফুয়েন্তের দলের শেষ ম্যাচ। ১৬ মিনিটে ফেরান তোরেসের গোলে স্পেন এগিয়ে গেলেও ২৭ মিনিটে মেরচেস দোস্কির গোলে সমতায় ফেরে ইরাক। বিরতির আগে বল পাঁচবার ইরাকের পোস্টে মারেন তোরেস।
দেশমের মতো স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও এই ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিকে বিশ্রাম দেন। প্রথম একাদশের হয়ে নামা সবাইকেই ম্যাচের বিভিন্ন পর্যায়ে তুলে নিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করেন স্পেন কোচ। এর মধ্যে সাতজন খেলোয়াড়ের অভিষেক হয়, যাঁরা লুইস দে লা ফুয়েন্তের বিশ্বকাপ স্কোয়াডেই নেই। মজার বিষয়, ইরাকও তাদের প্রথম একাদশের সব খেলোয়াড়কে তুলে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে।
অর্থাৎ ম্যাচে দুই দলই ১১টি করে মোট ২২ জন খেলোয়াড় পাল্টায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্প্যানিশ জাতীয় দলের ইতিহাসে এটি নতুন রেকর্ড। ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৪৪ জন ফুটবলার মাঠে নেমেছিলেন। এর আগে ২০০৪ সালে অ্যান্ডোরার বিপক্ষে প্রীতি ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৪২ জন খেলোয়াড় মাঠে নামেন, যা ছিল এত দিনের রেকর্ড।
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় আরেকটি প্রীতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন। বিশ্বকাপের আগে এটাই হবে তাদের শেষ ম্যাচ। ১৫ জুন কেপ ভার্দের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ‘এইচ’ গ্রুপে স্পেন ও কেপ ভার্দে ছাড়া অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। তুরস্কে অন্য প্রীতি ম্যাচে মালিকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ইরান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category