• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

আগামীকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কে যানবাহনের চলাচল সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ব্যবস্থা থাঢাকা-চট্টগ্রাম মহাসড়কেকবে। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে ১৯৯টি এআই ক্যামেরার মাধ্যমে এ নজরদারি কার্যক্রম শুরু হবে।
হাইওয়ে পুলিশ সূত্র মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৫ কিলোমিটার এলাকায় পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ১৯৯টি এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরায় যানবাহনের গতি ও চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হবে।
দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের আশা, এআইভিত্তিক নজরদারি চালু হলে আইন লঙ্ঘনের প্রবণতা কমার পাশাপাশি চালকদের মধ্যে বাড়বে সচেতনতা ও শৃঙ্খলা।
নিয়মিত মহাসড়কে যানবাহন পরিচালনা চালকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি এতে করে সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনাও।
কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট এক হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হবে। এর মধ্যে কুমিল্লা অংশে থাকবে ১৯৯টি ক্যামেরা। এআই ক্যামেরার নজরদারি চালু হলে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়বে। পাশাপাশি দুর্ঘটনা কমাতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করাই এআই ক্যামেরা স্থাপনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category