• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ নাজিরপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ব্যক্তি হাসপাতালে তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর মারা গেছেন লিওনেল মেসির বাবা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় : প্রধানমন্ত্রী অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে পুরো উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রবিবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ স্থানীয়দের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।প্রধানমন্ত্রীর কাছে জাতীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন মহল। এর মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন সংসদে প্রণয়ন না করার দাবি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে ব্যক্তিগত বা মাদ্রাসার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি উপস্থাপন করা হবে না। তবে সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হবে। হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা। সংগঠনটির পক্ষ থেকে এসব ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হবে।
ফটিকছড়ির উন্নয়নেও একাধিক দাবিপ্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে স্থানীয় উন্নয়ন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও সামনে এসেছে। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফটিকছড়িতে ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হবে। পাশাপাশি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিও রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, বৃহৎ আয়তনের ফটিকছড়িতে একটি আধুনিক হাসপাতাল স্থাপিত হলে উপজেলার বিপুলসংখ্যক মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে মহাসড়ক চার লেনে উন্নীত ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন হলে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এদিকে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, প্রধানমন্ত্রীর কাছে ফটিকছড়ির জন্য আরও কয়েকটি উন্নয়ন প্রস্তাব তুলে ধরা হবে। এর মধ্যে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারিকরণ, তরুণদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, স্থানীয় গ্যাস জনগণের ব্যবহারের ব্যবস্থা, ১৮টি চা বাগান ও চারটি রাবার বাগানে গ্যাস সংযোগ এবং খাস জমিতে শিল্পাঞ্চল গড়ে তোলার বিষয় রয়েছে।
অনুষ্ঠানস্থল ও হেলিপ্যাড পরিদর্শন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার দুপুরে পাইন্দংয়ের পেলাগাজী দিঘী মোড় সংলগ্ন সিএনবি মাঠে নির্ধারিত হেলিপ্যাড এলাকা এবং বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরু উদ্দিন নুরু, পৌরসভা বিএনপি নেতা কে এম আজম, পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রশাসনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সরকারপ্রধানের সফরকে সামনে রেখে নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ফটিকছড়ির দীর্ঘদিনের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো গুরুত্ব পাবে এবং স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category