• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: সরকার আগামী অর্থবছরে প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মীকে বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেন।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি বলেন, “বিদেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”
নুর আরও জানান, যেসব দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ বর্তমানে বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশে শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা বা সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category