• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
ঋণের ১২২১ কোটি টাকা লোপাট : সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা শীতকালীন সবজি বাজারে এলেও দামে প্রভাব পড়েনি ভ্যাট আদায়ে স্থবিরতা, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই দেখিয়েছে শূন্য রিটার্ন আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী ‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’ আশা করি গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার দাবি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সোলারকে এগিয়ে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি । রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী ৩-৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ এর বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি। দেশের মানুষকে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপো করছি। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। উনি নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না। তিনি বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category