• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
ইরানের খারগ দ্বীপের কাছে সমুদ্রে বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে আগামী সপ্তাহে ইসলামাবাদে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান ওমান উপসাগরে তেলের ট্যাংকার জব্দ করল ইরান, দুই জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের ইরানকে অস্ত্র তৈরিতে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাজ্যপালকে ১১৬ বিধায়কের স্বাক্ষর দিয়েছেন বিজয়, শপথ অনিশ্চিত রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প বৈদেশিক ঋণসহায়তার সুদের বাড়িয়েছে জাপান, বিপাকে বাংলাদেশ রাজধানীতে বেড়েছে চাল, তেল ও মসলার দাম ৩০ জুন পর্যন্ত বেড়েছ ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ বাড়ছে

আগামী সপ্তাহে ইসলামাবাদে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবার আলোচনা শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কাজ করছে। ১৪ দফার এ খসড়া সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো, একটি আলোচনাপ্রক্রিয়ার কাঠামো তৈরি করা, যার চূড়ান্ত উদ্দেশ্য হবে যুদ্ধের অবসান ঘটানো।
সূত্রমতে, প্রস্তাবিত এ খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে উত্তেজনা হ্রাস ও ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাব্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে বেশ কিছু বড় বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়টি আলোচনার অগ্রগতিকে জটিল বা বিলম্বিত করতে পারে। অবশ্য আলোচনা ইতিবাচকভাবে এগোলে দুই পক্ষের সম্মতিতে প্রাথমিকভাবে প্রস্তাবিত এক মাসের একটি সংলাপের মেয়াদ বাড়ানো হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category