• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বার্সেলোনা জিতেছে ৫-০ গোলে, ইয়ামালের জোড়া গোল- সন্তুষ্ট নন কোচ চোট কাটিয়ে ফিট রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়,কাল মুখোমুখি ইন্টার মিলানের এভাবে বারবার পরিবর্তন করে পাকিস্তান ক্রিকেটের সমস্যার সমাধান হবে না: মিসবাহ ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ও হংকংয়ে শুরু হবে ফিফা আসিয়ান কাপ ইউএস ওপেনে কন্টেন্ট ক্রিয়েটরদের উপদ্রব, উইম্বলডনের কঠোর পদক্ষেপ পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পেছনে পিসিবির আসল পরিকল্পনা জানালেন শোয়েব আগামী ১৬ সেপ্টেম্বর চার দলের টুর্নামেন্ট হবে চট্টগ্রামে ‘প্রতারণা করায় হেরেছেন’, রোনালদোকে প্রতিপক্ষ দলের খোঁচা

আগামী ১৬ সেপ্টেম্বর চার দলের টুর্নামেন্ট হবে চট্টগ্রামে

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: খুলনা এবং চট্টগ্রামকে এক সময় ক্রিকেটার তৈরির কারখানা বলা হতো। অনেক তারকা ক্রিকেটার উঠে এসেছেন এই দুই বিভাগ থেকে। চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আফতাব আহমেদের মতো ক্রিকেটার এসেছেন। পরে তামিম ইকবালও এসেছেন। তবে সেই চট্টগ্রামেই এখন ক্রিকেট মাঠে গড়ায় না। মাঠ থাকলেও নিয়মিত খেলা নেই। চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে দারুণ এক উদ্যোগ হাতে নিয়েছেন বিসিবি পরিচালক নান্নু। তার তত্ত্বাবধানে চট্টগ্রামে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বলে জানা গেছে। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে।
পুরো বিভাগকে চারটি জোনে ভাগ করে দলগুলো গঠন করা হবে। সেখানে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম মহানগর থেকে অংশ নেবেন ইস্পাহানী কর্ণফুলি নামের একটি দল। আর রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারকে নিয়ে গড়া দলের নাম সাম্পান।
এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম বলেছেন, ‘কক্সবাজারের সাম্পান দলের স্পন্সর হিসেবে আমি এবং আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী মিলে সিদ্ধান্ত নিয়েছি, মাঠের ক্রিকেটকে থামতে দেওয়া যাবে না। এই লক্ষ্যেই আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে ৪ দলের একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের চেষ্টা থাকবে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং স্থানীয় ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা আরও বাড়ানো। লিগ বন্ধ হতে পারে, কিন্তু ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ও উদ্যোগ বন্ধ হবে না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category