• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আবারও কি ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে?

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: আবারও কি ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে? এ মুহূর্তে সেটাই মনে হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের জন্য সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। তাই টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের পথে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
আফ্রিকা মহাদেশে হতে যাওয়া এই আসরে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।
আরও আটটি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আয়োজকদের মধ্যে জিম্বাবুয়ে আবার র‍্যাঙ্কিংয়ে সেরা আটে নেই। যে কারণে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯–এ থাকলেও একটি দলের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে আছে ১০ নম্বরে, তাদের রেটিং ৭৭। ৯ নম্বরে আছে বাংলাদেশ, লিটন দাসের দলের রেটিং ৮৩। আটে থাকা আফগানিস্তানের রেটিং ৯০। বিশ্বকাপে সরাসরি খেলতে এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত সেরা ৯–এ থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেটা কি সম্ভব? ৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে বাকি দুটি। এই দুই ওয়ানডের প্রতিপক্ষ ভারত। তা–ও ভারতের মাটিতেই। কাজটা যে কঠিন হতে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। আর ভারতের বিপক্ষে সিরিজটিতে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের সেরা আটে ঢোকা হবে না। এমনকি ৯ নম্বরও প্রায় অসম্ভব।
কারণ, বাংলাদেশের সঙ্গে ব্যবধান ৬ রেটিং পয়েন্টের। এ সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই। ম্যাচ না থাকার অর্থ রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ যেমন নেই, আবার কমে যাওয়ার ঝুঁকিও নেই। আর ক্যারিবীয়দের জন্য দুই ম্যাচ জিতে ব্যবধান পুষিয়ে ফেলাও কার্যত অসম্ভব।
ওয়েস্ট ইন্ডিজ কঠিন পরিস্থিতিতে পড়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানিস্তান। তাতে ৮ নম্বরে থাকা আফগানিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। এই লড়াইয়ে টিকে থাকতে সিরিজে ৫–০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই তাঁরা দৌড় থেকে ছিটকে যায়।
ওয়েস্ট ইন্ডিজের জন্য বাছাইপর্বে খেলা অবশ্য নতুন নয়। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে বাছাই খেলতে হয়েছিল তাদের। ’১৯–এ বাছাই উতরে চূড়ান্ত পর্বে উঠতে পারলেও ’২৩–এ আটকে গিয়েছিল।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বের সুপার সিক্সে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে স্কটল্যান্ডের কাছে হার নিশ্চিত করে তাদের বিশ্বকাপ-স্বপ্নের মৃত্যু। সেবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category