• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

আবারো ডুবলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাঙ্গামাটি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনের ওপর প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সেতুটিতে চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর ওপর প্রায় চার ইঞ্চি পানি ওঠে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঝুঁকি এড়াতে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে। পানি কমে গেলে আবার পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং ভারতের মিজোরাম থেকে আসা কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে পড়ায় কয়েক দিন ধরে হ্রদের পানির উচ্চতা বাড়ছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে সেতুর পাটাতন পানিতে ডুবে যায়।
এর আগে ২৯ আগস্টও পানির উচ্চতা বেড়ে ঝুলন্ত সেতুটি তলিয়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ পর ৫ সেপ্টেম্বর পানি নেমে গেলে সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কাপ্তাই হ্রদের পানি ১০৫ ফুটের বেশি হলে সাধারণত সেতুটির পাটাতন ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় শুক্রবার সকালে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারো খুলে দেওয়া হয়েছে। প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। সকাল ১০টার দিকে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএলে পৌঁছালে এ ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করা হয়েছিল। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার জলকপাট খোলা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category