• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
সারোয়ার আরিফ উদ্দিনের টেলিফোন প্রতীকেই আস্থা রাখতে চায় অভিভাবকরা দুর্গাপুরে এডিপি প্রকল্পের অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ‎ দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আব্দুলাহ পিরোজপুরে এপেক্স এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ শ্রীপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী রাখায় চলাচল, খেলাধুলার অনুপোযুগী ‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয় আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’ সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস ‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক

আমরা বিশ্ব চ্যাম্পিয়ন,আমরা সব ক্যাটাগরিতেই জিতেছি : স্পেন কোচ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করলেন ফেরান তোরেস। বদলি নামা এই খেলোয়াড়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ফাইনালে হারাল স্পেন। ৬৫ বছর বয়সী লুইস দে লা ফুয়েন্তে হলেন বিশ্বকাপ জেতা সবচেয়ে বয়স্ক কোচ।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের ৫৯ বছর বয়সী কোচ ভিসেন্তে দেল বস্ক জিতেছিলেন ওই শিরোপা। এতদিন তিনিই ছিলেন সবচেয়ে বয়স্ক শিরোপা জয়ী কোচ।
ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বললেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমি খেলোয়াড়দের জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি টেনেছি। আমরা সব ক্যাটাগরিতেই জিতেছি। তাছাড়া এটি দীর্ঘ ইতিহাসের একটি দল। আমরা এখন সামনে কী আসছে তা নিয়ে ভাবছি।’
অতীতে ফিরে গিয়ে তিনি বললেন, ‘আমি আমার বাবা-মা এবং ভাইয়ের কথা মনে করছি। স্প্যানিশ হতে পেরে এবং এই ধারা বজায় রাখতে পেরে আমি গর্বিত।’
ম্যাচ নিয়ে তার কথা, ‘আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। কেবল ‘দিবু’ (আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ) এর চমৎকার কিছু সেভই আমাদের আটকে রেখেছিল। জয় পাওয়া খুবই কঠিন। আর সেই কারণেই যখন আপনি এটি অর্জন করবেন, তখন এর মূল্যায়ন করা উচিত।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category