• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

আমার কাছে এই সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি: আরিফিন শুভ

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ঈদুল আজহার সিনেমা বাজারে বেশ শোরগোল ফেলেছে পরিচালক সাইফ চন্দনের ‘মালিক’। এতে অভিনয় করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে ছবিটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেছেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ নিয়ে শুভ বলেন, ‘যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে সেটা সৎ ব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এই সুযোগটা এসেছিল, আমি সৎ ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।’
বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের প্রসঙ্গ টেনে এই নায়ক আরও বলেন, ‘ইনশাল্লাহ আমাদের দেশ থেকে এরকম একটা কাজ হয়েছে এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক, দেখা যাক কী হয়।’
‘তারপর খুবই আনন্দের বিষয় কারণ ওই যে আপনিই বললেন ৪০০ কোটি রুপির, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের ছবি, তো সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারার, ভিন্ন দেশের একটু ফ্লেভার পায় ক্ষতি কী?’
দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা উল্লেখ করে শুভ যোগ করেন, ‘তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব ‘মালিক’ এখনো সাকসেসফুলি চলছে। যারা এখনো দেখেননি তারা অবশ্যই অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাইতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category