• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত অর্থনীতি: বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রফতানি আয়ের প্রবাহ বেড়েছে। ফলে বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাই এ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার নির্ধারণ করে ডলারগুলো কিনেছে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার (৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শুধু জুন মাসের প্রথম চার দিনেই ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১০১ মিলিয়ন ডলার) কেনা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category