• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

আরব সাগরে আটকা পড়া ভারতীয় নাবিকদের সহায়তা দিলো পাকিস্তান

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকা পড়া ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আটকা পড়া সেই ভারতীয় জাহাজটির নাম এমভি গৌতম। জাহাজটিতে ক্রু বা নাবিকের সংখ্যা ৬ জন। তাদের মধ্যে ৫ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
কয়েক দিন আগে ওমানের বন্দর থেকে থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরুর পর পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাগরে ভাসতে থাকে জাহাজটি। এর মধ্যে জাহাজের খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি রসদ শেষ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়। এই অবস্থায় জরুরি সহায়তা (এসওএস) বার্তা পাঠায় এমভি গৌতম।
এমভি গৌতমের এসওএস বার্তা পায় ভারতের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) মুম্বাই শাখা। বার্তা পাওয়ার পর এমআরসিসি ইসলামাবাদে যোগাযোগ করে এবং পাকিস্তানের সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়েই আরব সাগরে নিজেদের নৌবাহিনীর জাহাজ পিএমএসএস কাশ্মির পাঠায় পাকিস্তানের নৌবাহিনী।
পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এমভি গৌতমের ক্রুদের খাদ্য, ওষুধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে পাকিস্তানের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজটির নিরাপত্তাও নিশ্চিত করেছে। এ অভিযানে পাকিস্তানের নৌবাহিনীকে সহযোগিতা করেছে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)।
কাতারের প্রধান ইংরেজি দৈনিক দ্য গালফ টাইমস তাদের টুইটার হ্যান্ডেলে পাকিস্তানি নৌবাহিনী কর্তৃক এমভি গৌতমের নাবিকদের জরুরি রসদ সরবরাহের ছবিও প্রকাশ করেছে। এর আগে গত মাসে আরব সাগরে আটকা পড়া একটি জাহাজের ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল পাকিস্তানের নৌবাহিনী। এই নাবিকদের মধ্যে চীন, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।

সূত্র : রয়টার্স, এনডিটিভি অনলাইন


আপনার মতামত লিখুন :
More News Of This Category